IIED পরিচিতি

Institute of Islamic Education & Development এর সংক্ষিপ্ত রুপ IIED. শিক্ষা ও সেবামূলক কাজ পরিচালনার প্রত্যয় নিয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেটের নেয়ামত কাজে লাগিয়ে ঘরে বসে ইসলামের মৌলিক বিষয়ে একাডেমিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করার মাধ্যমে মুসলমান ভাই-বোনদেরকে ইসলামী শিক্ষায় আলোকিত করা এবং সাধ্যানুযায়ী সেবামূলক কাজ পরিচালনা করা।

বৈশিষ্ট্যসমূহঃ

  • IIED একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান।
  • ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞানার্জনের জন্য এর অধীনে বিভিন্ন মেয়াদি কোর্স পরিচালিত হয়।
  • বাংলাদেশের সুনামধন্য ও সুপরিচিত ইসলামিক স্কলার মাওলানা এম. হাসিবুর রহমান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।
  • দেশ-বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহের গ্র্যাজুয়েটগণ IIED-এর কোর্সসমূহের ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • ZOOM এপ্সের মাধ্যমে ভার্চুয়ালি ক্লাস পরিচালিত হয়।
  • সকল কোর্সে মেইল ও ফিমেইল সেকশনের ক্লাস আলাদা পরিচালিত হয়।
  • অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্ববান উস্তায এবং উস্তাযাগণ দ্বারা প্রত্যেকটি কোর্স পরিচালিত হয়।
  • প্রত্যেকটি কোর্সে সিলেবাস,মডিউল ও লেকচার শীট সরবরাহ করা হয়।
  • প্রত্যেকটি কোর্সে ক্লাস টেস্ট, এসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষা রয়েছে।
  • কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করা হয়।
  • স্কলারশিপ ও ওয়েভার -এর ব্যবস্থা রয়েছে।
  • IIED শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করে।

নিয়মিত কোর্স সম্পর্কে যেকোনো তথ্য আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি অনুসরণ করুন।